প্রশ্নোত্তর
Repha নিয়ে সবচেয়ে ঘন ঘন জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর।
এটা কি ফ্রি?
হ্যাঁ। অর্ডার দেওয়া আর নেওয়া পুরোপুরি ফ্রি।
কে যোগ দিতে পারেন?
লাইসেন্সধারী ফার্মেসি আর ফার্মা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ।
যাচাই কতক্ষণ লাগে?
সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে।
অ্যাপে কি টাকা দিতে হয়?
না। অ্যাপে কোনো পেমেন্ট নেই। কেউ অগ্রিম টাকা চাইলে রিপোর্ট করুন।
আমার কাগজপত্র কি নিরাপদ?
যাচাইয়ের ডকুমেন্ট এনক্রিপ্ট করে রাখা হয়; অ্যাডমিন শুধু ওয়াটারমার্ক দেওয়া কপি দেখেন।
ইন্টারনেট না থাকলে?
ওষুধের ক্যাটালগ অফলাইনেও খোঁজা যায়; অর্ডার সংরক্ষিত থাকে, নেট এলে চলে যায়।
লিস্টের ছবি থেকে অর্ডার হয়?
হ্যাঁ। ছবি তুলুন, অ্যাপ ওষুধগুলো মিলিয়ে দেবে; বাকিগুলো আপনি বেছে নিন।
দাম কি চূড়ান্ত?
দেখানো দাম আনুমানিক। রিপ চূড়ান্ত দাম জানাবেন।
আমার তথ্য কি নিরাপদ?
যাচাইয়ের ছবিগুলো এনক্রিপ্ট করে রাখা হয়, আর অ্যাডমিনরা শুধু ওয়াটারমার্ক দেওয়া কপি দেখেন। জাতীয় পরিচয়পত্র (NID) আমরা চাই না।
রেফা পয়েন্ট কি টাকা?
না। পয়েন্ট নগদ অর্থ নয়, বিনিময় বা উত্তোলনযোগ্যও নয়।
ঔষুধ কি আসল?
Repha-তে যোগ দেওয়া রিপ লাইসেন্স ও কোম্পানি ইমেইল দিয়ে যাচাই করা। নকল ঔষধের অভিযোগ পেলে অ্যাকাউন্ট বন্ধ করা হয়।
ডেলিভারির সময় টাকা কীভাবে দেব?
আগের মতো — কোম্পানির ইনভয়েস অনুযায়ী ডেলিভারির সময় টাকা দেবেন। Repha-তে কোনো পেমেন্ট নেই।
কোন এলাকায় রিপ পাব?
আপনার ফার্মসির এলাকার যাচাইকৃত রিপ। না পেলে 'রিপ খুঁজুন'-এ গিয়ে চাহিদা রেখে দিন, রিপ যোগ দিলে আপনাকে জানানো হয়।
একাধিক কোম্পানির ঔষধ একসাথে অর্ডার করা যায়?
হ্যাঁ। এক লিস্টে সব কোম্পানির ঔষধ যোগ করুন; অ্যাপ কোম্পানি অনুযায়ী ভাগ করে সঠিক রিপের কাছে পাঠায়।
উত্তর পাননি? সাপোর্ট পেজে যোগাযোগের ঠিকানা আছে। সাপোর্ট →